৯ পৌরসভায় আ.লীগের মনোনয়ন চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের নয়টি পৌরসভায় মেয়র প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত সোমবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদপ্রার্থীদের চূড়ান্ত করে দলটি। আগামী ২৫ মে ওই নয়টি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন। নয় পৌরসভার মধ্যে ঘোড়াশাল পৌরসভায় মো. শরীফুল হক, রায়পুরায় মো. আফজাল হোসাইন, লক্ষ্মীপুরে বর্তমান মেয়র আবু তাহের, কসবায় মো. এমরান উদ্দিন, মাইজদীতে শহীদ উল্যাহ্ খান, সেনবাগে মো. আবু জাফর টিপু, ছাগলনাইয়ায় মোহাম্মদ মোস্তফা, টেকনােফ মোহাম্মদ ইসলাম এবং রামগেড় মনোনয়ন পেয়েছেন বিশ্ব প্রদীপ কুমার কারবারি।