৯ পৌরসভায় ভোট ২৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ মে দেশের নয়টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য গতকাল বুধবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী, নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২ মে এবং প্রত্যাহারের শেষ সময় ৯ মে।
যেসব পৌরসভায় নির্বাচন হবে সেগুলো হলো নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরা; লক্ষ্মীপুর; ব্রাহ্মণবাড়িয়ার কসবা; নোয়াখালীর মাইজদী (সদর) ও সেনবাগ; ফেনীর ছাগলনাইয়া; কক্সবাজারের টেকনাফ এবং খাগড়াছড়ির রামগড়।