প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৯ ভোটের ব্যবধানে আমজাদ হোসেন জয়লাভ করেছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বিদ্যানন্দকাটি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন মনোনয়ন না পেয়ে গত শনিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে অংশ নেন। অপর দিকে বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আমজাদ হোসেন পান ৪ হাজার ৬৮৪ ভোট। আর খলিলুর রহমান পান ৪ হাজার ৬৭৫ ভোট। আমজাদ হোসেন বলেন, ‘আমি সব সময় জনগণের সঙ্গে আছি। তাই জনগণ আমার পক্ষে রায় দিয়েছেন। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমি ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই।’