'...হাত দিয়ে গোল করে ...জয় পাইয়ে দিচ্ছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘নির্বাচন কমিশন হচ্ছে রেফারি। কিন্তু কমিশন আচরণবিধি লঙ্ঘনকারীদের লাল-হলুদ কার্ড না দেখিয়ে বরং হাত দিয়ে গোল করে সরকারি দলকে জয় পাইয়ে দিচ্ছে। অথচ সুষ্ঠু ভোট হলে ৮০ ভাগ পৌরসভায় বিএনপি জয়ী হবে।’
আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির এ নেতা।
সংবাদ সম্মেলনে তিনি ভোলাসহ সারা দেশে বিএনপির মনোনীত প্রার্থীদের ওপর বিভিন্ন অত্যাচার-নির্যাতনের অভিযোগ করেন। তিনি বলেন, দেশে যে পৌরসভা নির্বাচন হচ্ছে, তাতে সেনাবাহিনী মোতায়েন না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘মন্ত্রী-এমপিরা আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন নির্বিকার। ভোটারদের ভোটকেন্দ্র থেকে দূরে রাখার জন্য সহিংসতা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।’