'অগ্নি-সন্ত্রাস' নিয়ে আ.লীগের ফটো অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস: বর্বরতার ১০০ দিন’ শিরোনামে একটি ফটো অ্যালবাম প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে চলতি বছরের শুরুর দিকে বিএনপি-জামায়াতের লাগাতার হরতাল-অবরোধ চলাকালে দেশজুড়ে সংঘটিত সহিংসতার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।
গতকাল রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি জানান, অ্যালবামটি বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদেরও দেওয়া হবে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের পক্ষ থেকে তৈরি করা এই অ্যালবামে চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সংঘটিত নানা সহিংসতার ছবি, বর্ণনা, ক্ষয়ক্ষতির বিবরণ বাংলা ও ইংরেজিতে তুলে ধরা হয়েছে।
২৪৭ পৃষ্ঠার এই অ্যালবামে হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের দেওয়া নানা বক্তব্যও স্থান পেয়েছে।