'অর্থহীন' জেলা পরিষদ নির্বাচন করব না: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘জেলা পরিষদ নির্বাচন করব না। কারণ, এই নির্বাচন অর্থহীন।’ তবে জাপা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
গতকাল রোববার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিকল্পধারার সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এম শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ তাঁর দলের এ সিদ্ধান্তের কথা জানান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন কমিশন পুনর্গঠন প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘যাঁরা সংসদে প্রতিনিধিত্ব করছেন, তাঁদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বিধিসম্মত, বাস্তবসম্মত নির্বাচন কমিশন গঠন করা হোক। যাঁরা সংসদের বাইরে আছেন, তাঁদের সঙ্গে কথা বলার কোনো অধিকার নেই।’