'অসন্তোষ না থাকলে আন্দোলন হয় না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সরকারবিরোধী আন্দোলনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তাই এখন গণ-আন্দোলনেরও পরিবেশ নেই। গণ-অসন্তোষ না থাকলে গণ-আন্দোলনের সৃষ্টি হয় না।
গতকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী, মুছাপুর, চরহাজারী ইউনিয়নে ছোট ফেনী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হলে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে।