'অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে সরকার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট বলেছে, সরকার ক্রমাগত অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অস্ত্র ও বোমা উদ্ধারের নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীসহ নিরপরাধ মানুষকে গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার জোটের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা এ কথা বলেন।
বিবৃতিতে আরও বলা হয়, গতকাল যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও বিএনপির নেতা মেজবাহ উদ্দিনকে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিচারবহির্ভূতভাবে হত্যা করে ট্রেনে কাটা পড়েছেন বলে প্রচার করা হয়েছে। গত দুই মাসে এই উপজেলায় পাঁচজন রাজনৈতিক কর্মী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়।