'আ.লীগ বন্দুকের জোরে দেশের সব অর্জন কেড়ে নিচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ বন্দুকের জোরে দেশের সব অর্জন কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিশ্চিত পরাজয় ও জামানত হারানোর ভয়ে তারা নতুন নির্বাচন দিতে চায় না। জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এ পাথর সরাতে আন্দোলনের কোনো বিকল্প নেই।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী মহিলা দলের একটি কর্মশালায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আন্দোলনরত শিক্ষার্থী মেয়েদের পুরুষ পুলিশরা কী নির্মমভাবে পেছন থেকে লাথি মেরেছে। এর বিরুদ্ধেও মহিলা দলের রাস্তায় নামা উচিত ছিল।’
কর্মশালায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা। প্রধান আলোচক ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক দিলারা চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।