'আ.লীগ শক্তিশালী হলে জঙ্গিবাদের অস্তিত্ব থাকবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় আওয়ামী লীগের কোনো বিকল্প শক্তি দেশে নেই। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হলে দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে হবে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তারা এ কথা বলেন।
গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয় নগরের দোস্ত বিল্ডিংয়ে এই বর্ধিত সভা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। বক্তৃতা করেন উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফখরুদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত প্রমুখ।
সভায় সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্মাননা অর্জন এবং প্রধানমন্ত্রীর আইটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পুরস্কার লাভে সন্তোষ প্রকাশ করে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে অবমাননাকর উক্তি করার নিন্দা জানানো হয়।