প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দল থেকে বাদ দেওয়ার বিষয়টিকে ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে যতক্ষণ গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হবে, বুঝতে হবে তাঁর অবস্থানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের অবস্থানের কোনো তফাত নেই। ভাষাসৈনিক আবদুল মতিন স্মরণে আয়োজিত এক সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠন এ স্মরণসভার আয়োজন করে। তিনি বলেন, রাষ্ট্রের যাঁরা প্রতিনিধিত্ব করেন, ভাষা-মতিনের মর্যাদা বোঝার যোগ্যতা তাঁদের নেই। এ জন্যই তাঁকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি।