'আওয়ামী লীগ টোকায় ভয় পায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘৫ জানুয়ারি সামনে রেখে হুংকার দেওয়া হচ্ছে। টোকা মেরে সরকার ফেলে দিতে চায়। আওয়ামী লীগ টোকায় ভয় পায় না। তবে ৫ জানুয়ারির আগের ও পরের দিনগুলোতে আমরা সতর্ক থাকব।’
গতকাল শনিবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কোনো দল নির্বাচন বয়কট করলে তার দায় জনগণ নেবে না। গণতান্ত্রিক দেশ হিসেবে বিরোধী দলের আন্দোলন করার অধিকার আছে। কিন্তু তাদের বিশৃঙ্খলা করার কোনো অধিকার নেই। বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
প্রবাসীকল্যাণমন্ত্রী আরও বলেন, বর্তমানে নারীদের চাকরি নিয়ে বিদেশ যেতে হলে কোনো টাকা খরচ হয় না।