'আদর্শ ঢাকা আন্দোলন'-এর কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদকে আহ্বায়ক করে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামে বিএনপি-সমর্থক পেশাজীবীদের একটি সংগঠনের স্টিয়ারিং কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটির ব্যানারেই ঢাকায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে সূত্র জানিয়েছে।
এমাজউদ্দীন আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদর্শ ঢাকা আন্দোলনের স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, আ. ফ. ম ইউসুফ হায়দার, সাংবাদিক মাহফুজ উল্লাহ, প্রকৌশলী আ. ন. হ. আখতার হোসেন, সাংবাদিক আবদুল হাই শিকদার ও আইনজীবী ফাহিমা নাসরিন।
কমিটির সদস্যসচিব করা হয়েছে প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা উপ-কমিটি এবং দপ্তর উপকমিটিও ঘোষণা করা হয়েছে। প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে মাহফুজ উল্লাহকে। আর দপ্তর উপ কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করবেন বিএনপিপন্থী সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান।