'আন্দোলন করেই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, আন্দোলন-সংগ্রাম করেই ভবিষ্যতে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আজ শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান অভিযোগ বলেন, ‘শেখ হাসিনার কাছে দেশ ও দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। দেশের শান্তি ও নিরাপত্তার প্রহরী বিএনপি ও খালেদা জিয়া। এই সরকারের সব জুলুম-অত্যাচারের জবাব দিয়েই তারেক জিয়া দেশের মাটিতে ফিরে আসবেন।’ তৃণমূল পর্যায়ে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান, কেন্দ্রীয় বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ।

কর্মিসভা চলাকালে বাইরে ও ভেতরে কর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে।