'আরও ২ মেয়াদে রাখতে হবে শেখ হাসিনাকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশগুলোর একটি হবে। আর এটা করতে হলে বঙ্গবন্ধুর মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কম করে হলেও আরও দুই মেয়াদে ক্ষমতায় রাখতে হবে। বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টে গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সাংসদসহ জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ আসনের সাংসদ মো. একাব্বর হোসেন, টাঙ্গাইল-৪ আসনের নবনির্বাচিত সাংসদ হাসান ইমাম খান, সংরক্ষিত নারী আসনের সাংসদ মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান প্রমুখ।