'ইনু বাহিনী' ৭৫- এ হত্যার পটভূমি তৈরি করেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘জঙ্গি ইনু’ আখ্যায়িত করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ইনু বাহিনী ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পটভূমি তৈরি করেছিল এবং পরে জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। সে কাজে ব্যর্থ হয়ে তারা এখন মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়ার ভাবমূর্তি নষ্ট করছে।
যুক্তরাজ্য বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তারেক রহমান এসব কথা বলেন। গত বুধবার পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
তারেক রহমান অভিযোগ করেছেন, প্রকৃত ইতিহাস বলার জন্য তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে। যিনি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন।
তারেক দাবি করেন, তাঁর বাবা জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক কিংবা প্রথম রাষ্ট্রপতিই ছিলেন না, স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতিও তিনি।