'একতরফা' পৌর নির্বাচন করতে গ্রেপ্তার অভিযান: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, পৌরসভা নির্বাচন ‘একতরফা’ করতে গ্রেপ্তার অভিযান চলছে।

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আশা করতে পারি, মিয়ানমারের নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমাদের সরকারও উপলব্ধি করব গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্রই হচ্ছে সব সংকট থেকে মুক্তির একমাত্র পথ।’

আসাদুজ্জামান বলেন, গত এক সপ্তাহে বিএনপির তিন হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচন ‘একতরফা’ করার লক্ষ্যে এবং বিএনপির পুনর্গঠন ও জাতীয় কাউন্সিলের প্রস্তুতি বাধাগ্রস্ত করতে যৌথ বাহিনী এই গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।