'এগুলো সব ধান্দা লীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিনিয়ত অভিযোগ আসছে, নবীন লীগ, সৈনিক লীগ, অমুক লীগ, তমুক লীগ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। আমি বলতে চাই, এগুলো সব ‘ধান্দা’ লীগ। কিছু কিছু লীগ আছে, তারা ব্যক্তিস্বার্থে কাজ করে।’

আজ রোববার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান মাসিক আইনশৃঙ্খলা সভায় এ মন্তব্য করেন। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আওয়ামী লীগের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসব লীগের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া দরকার। এ সময় জেলা প্রশাসকের ডান পাশে বসা জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান জানান, ‘আমাদের কাছে কেন্দ্র থেকে দলের সংগঠনের তালিকা দেওয়া হয়েছে। বিষয়গুলো নিয়ে বসা হবে।’
এ ছাড়া সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে বিভিন্ন জন নানা বিষয় তুলে ধরেন। এর সব কটি নিয়ে সবার শেষ পর্যায়ে পর্যালোচনা বক্তব্য দেন জেলা প্রশাসক।
আইনশৃঙ্খলা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।