'কমিটি অবৈধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের হাসানুল হক ইনু ও শিরিন সুলতানার নেতৃত্বাধীন কমিটিকে খণ্ডাংশ বলে মন্তব্য করেছেন দলটির অপর অংশের পাঁচ নেতা। তাঁদের মতে, ইনু-শিরিন কমিটি গঠনতন্ত্রবিরোধী এবং অবৈধ। গতকাল রোববার জাসদের দপ্তর সম্পাদক ইউনুসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা এ কথা বলেন। পাঁচ নেতা হলেন, ইন্দু নন্দন দত্ত, মুশতাক হোসেন, করিম শিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু ও সাইদুর রহমান। বিবৃতিতে তাঁরা বলেন, ‘আমরা গণমাধ্যমে অবহিত হয়েছি যে গত ২৭ মে জাসদ থেকে বেরিয়ে যাওয়া ইনু-শিরিন খণ্ডাংশের পক্ষ থেকে তাঁদের তথাকথিত জাতীয় কমিটির সভায় একটি কথিত কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষিত হয়েছে। দেখা যায় যে কমিটিতে আমাদের নাম রয়েছে। এই অবৈধ কমিটিতে আমাদের নাম থাকার প্রশ্নই ওঠে না।’ বিজ্ঞপ্তি