'কর্নেল অলিকে জনগণ প্রত্যাখ্যান করেছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে এলাকার জনগণ প্রত্যাখ্যান করেছেন।
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুল আলম গতকাল সোমবার পৌর শহরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কায়ছার উদ্দিন চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাহাবুবুল আলম বলেন, ‘কর্নেল (অব.) অলি আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার জন্য বারবার দল ও জোট পরিবর্তন করেন। চন্দনাইশের মানুষ তাঁকে পাঁচবার এবং তাঁর স্ত্রীকে একবারসহ তাঁর সমর্থিত প্রার্থীকে ১৪ বার ভোট দিয়েছেন। তাঁর ভাতিজা আইয়ুব কুতুবী গত ১০ বছর চন্দনাইশ পৌরসভার মেয়র ছিলেন। কিন্তু তিনি তাঁর মেয়াদে পৌরসভাকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেন। এ কারণে এবার আইয়ুবের জন্য ভোট চাইতে গেলে জনগণ কর্নেল অলিকে প্রত্যাখ্যান করেছেন।’