'কাগুজে হরতাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিলেট নগরে ৩৬ ঘণ্টার হরতাল’—গত বৃহস্পতিবার রাত আটটার দিকে নগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকীর নামে এ রকম একটি সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন সংবাদমাধ্যম কার্যালয়ে পাঠানো হয়। নগর ছাত্রদলের সভাপতির মুঠোফোনও বন্ধ ছিল। হরতালের দায় নিতে রাজি ছিলেন না অন্য নেতারা। এ নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক মহলেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার সকালে যথারীতি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রগুলোতে যাতায়াত করে। হরতালের ছিটেফোঁটাও দেখা যায়নি। নগরের কাজী জালালউদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষার্থী সন্তানকে বাসায় নিয়ে যাওয়ার সময় এক অভিভাবক বলেন, ‘হরতাল শুনে উদ্বেগে ছিলাম। সারা দেশে পরীক্ষা হবে আর আমাদের যদি না হয়, তখন কী হবে! এখন দেখছি এটা ছিল একটা কাগুজে হরতাল।’