'কোনো ফর্মুলা দিয়ে লাভ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, কোনো ফর্মুলা বা রূপরেখা দিয়ে লাভ নেই, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।
গতকাল রোববার রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। ‘ভাষা আন্দোলন হতে আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে গণ-আজাদী লীগ।
নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন, সেভাবেই নির্বাচনকালীন সরকার গঠিত হবে। কোনো ফর্মুলা দিয়ে লাভ হবে না। এখন দেখি সবাই ফর্মুলা দেওয়া শুরু করেছে। কেউ বলেন সহায়ক সরকার করতে হবে। একেকজন একেক কথা বলে। এগুলো সংবিধানের কোথাও লেখা নেই। সংবিধানে যা আছে, তাই হবে।’