'ক্রসফায়ারে' দেওয়ার দাবি সাংসদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতা না ছাড়লে নাশকতাকারীদের ধরে ‘ক্রসফায়ারে’ দেওয়ার দাবি করেছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
হরতাল-অবরোধে সহিংসতার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডে ১৪ দলের মানববন্ধন কর্মসূচিতে সাংসদ নিজাম হাজারী এ দাবি জানান। তিনি বলেন, ফেনীতে যারা নাশকতা করছে, তাদের পরিচয় পুলিশের কাছে আছে। নাশকতাকারীদের ক্রসফায়ার থেকে রক্ষা পাওয়ার সুযোগ নেই।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান।