'খন্দকার' বর্জনের ঘোষণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-৫ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খন্দকার তাঁর নাম থেকে ‘খন্দকার’ অংশ বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের এক বর্ধিত সভায় তিনি এ ঘোষণা দেন। ১৯৭১: ভেতরে বাইরে বইয়ের লেখক সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার এবং বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী খন্দকার মোশতাকের নামের সঙ্গে ‘খন্দকার’ উপাধি থাকায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পাবনা-২ আসনের সাংসদ খন্দকার আজিজুর রহমান। পরে তাঁর নাম থেকে খন্দকার বাদ দেবেন বলে জানান তিনি।