'খারাপ আচরণে পাঁচ বছরের অর্জন পাঁচ মিনিটে নষ্ট হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শিক্ষককে কান ধরে ওঠবস করানো সাংসদ সেলিম ওসমানকে ইঙ্গিত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিবিদদের বোঝা উচিত, পাঁচ বছরের অর্জন মাত্র পাঁচ মিনিটের খারাপ আচরণের কারণে নষ্ট হয়ে যেতে পারে।
গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় একটি যাত্রীবাহী বাস সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে প্রধানমন্ত্রীর সম্মতিতেই শিক্ষা মন্ত্রণালয় পুনর্বহাল করেছে এবং বিদ্যালয়টির পরিচালনা কমিটি ভেঙে দিয়েছে। পুরো বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই তদারকি করছেন।