'খালেদা জিয়া অপচেষ্টায় লিপ্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবার পেট্রলবোমার রাজনীতি টেনে আনার অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য দেশবাসীকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শনিবার দুপুরে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কৃতী খেলোয়াড়দের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আ. গাফ্ফার খান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রমুখ।