'খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করছেন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। নরসিংদী পৌর ঈদগাহ মাঠে গতকাল শনিবার বিকেলে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে ১৪ দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া আপনি সংবাদ সম্মেলন করে দাবি করছেন, শেখ হাসিনা নাকি বলেছেন একবার ইলেকশন হয়ে গেলে পরে আবার ইলেকশন হবে। কোত্থেকে পেলেন এসব কথা? প্রমাণ থাকলে টেপরেকর্ড দেখান, আপনাদের মধ্যে কী কথা হয়েছে, তা পুরো দেশবাসী জানে। অযথা আপনি মিথ্যাচার করছেন।’