'খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মিথ্যা মামলায় প্রহসনের বিচারের মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দিয়ে দেশে আরেকটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে টিএমএসএস মিলনায়তনে গতকাল জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধিসভায় শামসুজ্জামান দুদু এ মন্তব্য করেন। আগামী ২৭ ফেব্রুয়ারি কৃষক দলের কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।