'খালেদা মুক্তি পেলে অরাজকতা করবে বিএনপি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।

খালেদা জিয়া মুক্তি পেলে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। আজ শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু–কিশোর মেলার এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপির চেয়ারপারসন জামিন না পাওয়ায় বিএনপির আইনজীবীদের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সম্পূর্ণভাবেই আদালতের নির্দেশ অবমাননা। কারণ, হাইকোর্ট থেকেই নির্দেশনা আছে যে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে কোনো রকম বিশৃঙ্খলা কিংবা হট্টগোল করা যাবে না। বিএনপির আইনজীবীদের এই আচরণই প্রমাণ করে খালেদা জিয়া মুক্তি পেলে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করবে।