'খালেদার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে মানুষ পোড়ানোর ‘আসামি’ খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল শনিবার কুষ্টিয়া সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘মানুষ পোড়ানোর আসামি খালেদা জিয়াকে রেখে বাংলাদেশ উন্নয়ন ও শান্তির পথে আর এগোবে না। তিনি রাজনীতির শনি ও দুষ্ট গ্রহ।’ মন্ত্রী অভিযোগ করেন, আগুনে মানুষ পোড়ানো বন্ধ না করে খালেদা জিয়াকে গ্রেপ্তার না করার আবদার জাতির সঙ্গে রসিকতার শামিল।