প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়ার ভুল সিদ্ধান্তের কারণেই বিএনপি ভাঙছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দল ভাঙার রাজনীতি করে না। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। কিছু আইনি শেষ হলে জামায়াত নিষিদ্ধ হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব এম এ আজিজ, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী প্রমুখ।