'খুদে বার্তায়' দুই পদ হারালেন জাপা নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের সাংগঠনিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ হয়ে মুঠোফোনে ‘খুদে বার্তার’ মাধ্যমে যুগ্ম মহাসচিবের পদে না থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন রাজু। কিন্তু আট দিন পর দলের প্রাথমিক সদস্যপদটিও হারালেন।
গতকাল শনিবার জাপার কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইকবাল হোসেন রাজুকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদসহ ও প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দিয়েছেন।
৩০ অক্টোবর জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দলের কুমিল্লা জেলার প্রভাবশালী নেতা ইকবাল হোসেন।