'গণগ্রেপ্তারের' প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেপ্তার করা হচ্ছে—এমন অভিযোগ এনে ‘গণগ্রেপ্তারের’ প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দলটি এই কর্মসূচি পালন করবে। এ দিন সকালে ঢাকা মহানগর বিএনপি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। একই দিন সারা দেশে দলটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দেশজুড়ে চলমান পুলিশি অভিযানের লক্ষ্য রাজনৈতিক। জঙ্গিবাদ অজুহাত মাত্র।
রিজভী বলেন, ‘এখন যেভাবে ব্যাপক গণগ্রেপ্তার ও নির্বিচারে বিচারবহির্ভূত হত্যালীলা চলছে তাতে একাত্তরের ভয়াল পঁচিশে মার্চের রাত থেকে শুরু হওয়া অপারেশন সার্চ লাইটের কথাই মনে করিয়ে দেয়।’