প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, স্বাধীনতার ৪৬ বছরেও এ দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশে এখন আইনের শাসন নেই। গণতন্ত্র, সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অধিকার থেকে মানুষ বঞ্চিত।
নগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে শাহাদাত এই মন্তব্য করেন। গতকাল শনিবার বিকেলে পশ্চিম বাকলিয়া গণি কলোনি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম ও জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান বক্তৃতা করেন।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, গণতন্ত্র এখন গণভবনের চারদেয়ালে আবদ্ধ হয়ে পড়েছে। সম্মেলনের পর এ কে এম জাফরুল ইসলামকে সভাপতি ও এমরান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৭ নম্বর ওয়ার্ডে বিএনপির ১১ সদস্যের নাম ঘোষণা করা হয়।