'গণতন্ত্র ফেরাতে দল পুনর্গঠন চলছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে অবরুদ্ধ গণতন্ত্র ফিরিয়ে আনতে দল পুনর্গঠনের কাজ চলছে। জেলা পর্যায়ে কমিটি গঠনের পর বিএনপি জাতীয় কাউন্সিলের জন্য নামবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।