'গুলশান সেন্টারে হামলার মদদদাতা বিএনপি-জামায়াত'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের তালতলা এলাকায় গুলশান সেন্টারে আওয়ামী লীগের সভা শেষে জঙ্গিদের গ্রেনেড হামলার পেছনে বিএনপি-জামায়াতের মদদ ছিল বলে অভিযোগ করেছেন ওই ঘটনায় আহত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। গ্রেনেড হামলার ১২ বছর পূর্তি সামনে রেখে গতকাল শনিবার দুপুরে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময়ে লিখিত বক্তব্যে এ অভিযোগ করা হয়।
সভায় ১২ বছর আগে গুলশান সেন্টারে গ্রেনেড হামলার ঘটনায় আহত আওয়ামী লীগের নেতারা ছাড়াও সিলেট জেলা পরিষদের প্রশাসক লুৎফুর রহমান, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান উপস্থিত ছিলেন।