'গ্যাস না দিয়ে রংপুরকে বঞ্চিত করা হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ রংপুরের মানুষের উন্নয়নের জন্য কাজ করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জে গ্যাস দিয়েছে। বিএনপি এসে গ্যাস এনেছিল বগুড়ায়। আর রংপুরকে বঞ্চিত করা হয়েছে গ্যাস না দিয়ে।
গতকাল শনিবার বিকেলে রংপুরের সদর উপজেলার শ্যামপুর ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় জাপা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ কথা বলেন।
সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, শিশু নির্যাতন, মানুষ খুন দেশে এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিএনপির রাজনীতির প্রসঙ্গ তুলে জাপা নেতা বলেন, ‘গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ধ্বংস হওয়ার পথে। চরম হতাশাগ্রস্ত হয়ে তাদের নেতা-কর্মীদের অনেকেই জাপায় যোগ দিতে ইতিমধ্যে লাইন ধরা শুরু করেছে।’