'চার নেতা হত্যার কুশিলব জিয়া'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পাশাপাশি জাতীয় চার নেতা হত্যাকাণ্ডেরও কুশীলব ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় হাছান মাহমুদ এ দাবি করেন। তিনি বলেন, ৩ নভেম্বর দুপুর পর্যন্ত জিয়া ছিলেন সেনাপ্রধান। ২ নভেম্বর রাতে সেনাবাহিনীরই একটি কুচক্রী দল জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করে। সকালেই জিয়া খুনিদের দেশত্যাগের সব ব্যবস্থা করেছিলেন।