প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বেগম খালেদা জিয়াই জঙ্গির প্রধান সঙ্গী, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান রক্ষাকর্তা। বিএনপি হচ্ছে জঙ্গি উৎপাদন ও পুনরুৎপাদনের কারখানা।’ কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাড়িতে গতকাল রোববার দুপুরে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাসদের সভাপতি বলেন, ‘জঙ্গি দমনের যুদ্ধে ইউরোপ-আমেরিকার চেয়ে শেখ হাসিনার সরকার অনেক এগিয়ে আছে। দেশে শান্তি প্রতিষ্ঠিত হলেও আমরা কখনো স্বীকার করিনি জঙ্গি দমনের যুদ্ধ শেষ হয়ে গেছে। আমরা এখনো জঙ্গি দমনের যুদ্ধেই আছি।’