'জাতীয় সংসদকে দলীয় কার্যালয় বানিয়েছে সরকার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রের কবর রচনা করেছে। আর জাতীয় সংসদকে বানিয়েছে দলীয় কার্যালয়। সেখানে আওয়ামী লীগের গুনগান ছাড়া কিছু নেই।
গতকাল শুক্রবার বিকেলে চকরিয়া পৌর বাসটার্মিনালে চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।