'ডাক আসবে, ঝুঁকি নিয়ে লড়াইয়ে নামতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, শিগগিরই ডাক আসবে। ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে লড়াইয়ে নামতে হবে।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এ আহ্বান জানান। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদের মুক্তির দাবিতে ঢাকার সিরাজগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক নেতারা এই সভার আয়োজন করেন।
নজরুল ইসলাম খান দাবি করেন, বাকশাল করা ও রক্ষী বাহিনীর অত্যাচারের কারণে পঁচাত্তরের পরে ক্ষমতায় আসতে ২১ বছর লেগেছিল। এখন আওয়ামী লীগের অত্যাচারের মাত্রা আরও বেশি। সারা দেশের মানুষ এই সরকারের ওপর ক্ষুব্ধ। তারা বিএনপিকে বিকল্প মনে করে।