'তবে মাঠ ছেড়ে যাইনি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বিভিন্ন সময়ে আমরাও নির্যাতনের শিকার হয়েছি; তবে মাঠ ছেড়ে যাইনি। আপনারা আন্দোলন করতে পারেন না, দোষ হলো সরকারি দলের।
শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা ১০ সংসদীয় এলাকার মুক্তিযোদ্ধাদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
মোহাম্মদ নাসিম আরও বলেন, আগামী নির্বাচনেই প্রমাণ হবে, দেশে লাল সবুজের পতাকার জয় হবে নাকি পাকিস্তানের অনুসারীদের জয় হবে। বিএনপি ২০১৪ সালের মতো আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তাই আগামী নয় মাস পরিবার নিয়ে নৌকার প্রচারণা চালাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা- ১০ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপস।