'তারেকের সাজা প্রহসনের নির্বাচনের প্রস্তুতির অংশ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা আরেকটি ‘প্রহসনের’ নির্বাচনের পূর্বপ্রস্তুতির অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর এই মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার রায়ের প্রতিবাদে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজা দেওয়া হয়েছে। এটি আরেকটি প্রহসনের নির্বাচনের প্রস্তুতির অংশ।