'তোমরা চাঁদাবাজি করো টেন্ডারবাজি করো'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের নেতা-কর্মীদের সমালোচনা করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা জঙ্গি ও সন্ত্রাসীদের দমনের জন্য পাঁচ হাজার লাঠি বানিয়েছি। চট্টগ্রামে কাউকে কোনো সন্ত্রাস করতে দেওয়া হবে না। কিন্তু তোমাদের হাতে লাঠি দেওয়া হলে তোমরা কি মানুষের জায়গা দখল করবা?’ তিনি বলেন, ‘তোমরা চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো। টেন্ডারবাজি করতে গিয়ে একজনকে ফাঁসিতে ঝুলিয়েছ। এসব অপকর্ম ছাত্রলীগের কাজ নয়। কিন্তু তোমরা করছ। এসব করতে দেওয়া হবে না।’
গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন।