'দলীয় স্বার্থেই সিটি করপোরেশন নির্বাচন করছে সরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা দাবি করেছেন, সরকার দলীয় স্বার্থসিদ্ধির জন্যই বর্তমান পরিস্থিতিতে সিটি করপোরেশন নির্বাচন দিয়েছে। বাম মোর্চাভুক্ত বেশির ভাগ দল মনে করে, অনির্বাচিত সরকার বৈধতা পাওয়ার জন্য এই নির্বাচনের আয়োজন করেছে।
রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কার্যালয়ে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে মোর্চার নেতারা এসব কথা বলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে মোর্চার অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোর্চার মধ্যে থাকা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী হয়েছেন। সংবাদ সম্মেলনে সাকি অনুপস্থিত ছিলেন। তাঁর পদপ্রার্থিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোর্চার নেতারা বলেন, মোর্চার আটটি দলের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য নেই। কৌশলগত কারণে কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন। সরকারের মুখোশ উন্মোচন ও ঢাকা নগরের পরিচালনা পদ্ধতি নিয়ে নিজেদের বক্তব্য জনগণের কাছে নিয়ে যেতে এতে অংশ নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সমন্বয়ক মোশরেফা মিশু বলেন, নির্বাচন কমিশন যেভাবে তারিখ ঘোষণা করল, তাতে প্রমাণ হয় বর্তমান নির্বাচন কমিশন সরকারের নির্দেশে চলে।