'দলের ভেতরে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ নির্মূলে সরকার আন্তরিক। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কক্সবাজারের পেকুয়া উপজেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার বিকেলে পেকুয়া ইউনিয়ন পরিষদের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দলের ভেতরে অনেক সন্ত্রাসী ও চাঁদাবাজ আছে। তাঁদের কারণে দেশ ও দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সন্ত্রাসীকেও প্রশ্রয় দেওয়া হবে না।
উপজেলা জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন মহেশখালীর সাংসদ আশেক উল্লাহ রফিক। আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কামাল হোসেন, উপজেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সহসভাপতি জহিরুল ইসলাম, ফরিদুল আলম, নারী নেত্রী উম্মে কুলসুম প্রমুখ।