প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার এক সেমিনার থেকে বের হওয়ার পরই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। প্রশ্ন ছিল, ‘আপনারা বিএনপির সম্মেলনে যাননি কেন?’ জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘দাওয়াত পাইনি। এখনো তো দাওয়াত পাইনি।’ অবশ্য বিএনপি বলেছে, ১৬ মার্চ বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নামে দাওয়াতপত্র পৌঁছে দেয় বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল।