প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘একাত্তরের পরাজিত শক্তির দোসরদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। তাঁদের এলাকা থেকে বিতাড়িত করতে হবে। এ জন্য তাদের একটি তালিকা তৈরি করে প্রশাসনের কাছে পেশ করা হবে।’
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী ও খোরশেদ আলম।
নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশ আর গরিব দেশ নয়। এই দেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আজ কারও মুখোপেক্ষী নয়, একটি আত্মনির্ভরশীল স্বাধীন জাতি হিসেবে সুখ্যাতি পাচ্ছে।’