'পাড়া-মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ খালেদা জিয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে’ দেশের সব পাড়া-মহল্লায় জোটের নেতৃত্বে ‘প্রতিরোধ সংগ্রাম কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
সালাহ উদ্দিন আহমেদ গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা জানান। তিনি ২০-দলীয় জোটের নেতৃত্বে এই কমিটি করার আহ্বান জানান।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, ‘একদলীয় সংসদ, একদলীয় জনপ্রশাসন ও একদলীয় বিচারব্যবস্থা কায়েমের নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যেই আওয়ামী লীগ প্রহসনমূলক একদলীয় নির্বাচনের আয়োজন করেছিল। দৃশ্যত রাষ্ট্রের সব অঙ্গই এখন একীভূতভাবে শাসন বিভাগের অধীন হয়ে পড়েছে। কার্যত শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের আলাদা অস্তিত্ব ও ভারসাম্যতা এখন বিরাজমান নেই। ফলে অনিবার্যভাবেই রাষ্ট্রীয় নৈরাজ্যের কবলে নিপতিত হয়েছে দেশ ও জাতি।