'প্রতিরোধের মুখে পড়তে হবে বিএনপিকে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করে তারেক রহমান গুরুতর অপরাধ করেছেন। তিনি ক্ষমা না চাইলে বিএনপিকে সারা দেশে বঙ্গবন্ধুর অনুসারীদের প্রতিরোধের মুখে পড়তে হবে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার চরনিখলা উচ্চবিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক আরও বলেন, যাঁর নামে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, যিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি— তাঁকে নিয়ে কটূক্তি করে তারেক রহমান এ দেশের রাজনীতিতে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন।
শতবর্ষ পূর্তি উপলক্ষে সুসজ্জিত বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অপরকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন।